অপহরণের পর সাবেক ইউপি চেয়ারম্যানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯

অপহরণের পর সাবেক ইউপি চেয়ারম্যানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সময় সংবাদ ডেস্ক//
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীপুময় তালুকদারের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার সকাল ৮টায় ইউনিয়নের জিরো মাইল এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।নিহত দীপুময় তালুকদার ঘিলাছড়ি মৌজার প্রধান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। 

পরিবারের অভিযোগ, ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীপুময় তালুকদারকে মঙ্গলবার দুপুরে একদল সন্ত্রাসী বাড়ি ফেরার পথে রাস্তা থেকে অপহরণ করে।

তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল এবং কেন-ই বা হত্যা করা হলো এসব বিষয়ে কিছুই জানাতে পারেননি তারা।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ জানান, বুধবার সকালে ঘিলাছড়ি ইউনিয়নে জিরোমাইল নামক এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দীপুময় তালুকদারকে পাওয়া যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

ওসি বলেন, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা মৌখিকভাবে অপহরণের অভিযোগ করেন। আমরাও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছিলাম।কারা হত্যা করেছে এখনো বিষয়টি নিশ্চিত নয় বলে জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here