বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ১৪ ভারতীয় জেলে আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯

বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ১৪ ভারতীয় জেলে আটক

সময় সংবাদ ডেস্ক//
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় আরও ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। মঙ্গলবার ভোরে মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে একটি ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করা হয়।

এনিয়ে অক্টোবরের তিন সপ্তাহে চার দফায় ৬৩ জেলেকে আটক করা হলো।

আটক জেলেদের মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মোংলার দিগরাজ নৌ-ঘাঁটিতে আনার পর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ-১৯৮৩ এর ২২ ধারায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরর পরে বিকেলেই বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, এর আগে গত ১ অক্টোবর ১৫ জন, ৪ অক্টোবর ২৩ জন ও ১৪ অক্টোবর ১১ জন ভারতীয় জেলেকে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে আটক করা হয়।

এছাড়া সর্বশেষ ২২ অক্টোবর একই এলাকা অর্থাৎ মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া হতে ফিশিং ট্রলারসহ আরও ১৪ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী।

Post Top Ad

Responsive Ads Here