ফরিদপুরে শীত ও ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯

ফরিদপুরে শীত ও ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতা


ফরিদপুর প্রতিনিধি :
গত কয়েকদিন ধরে ফরিদপুরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। শীতের কারনে সবচেয়ে বেশী সমস্যায় পড়তে হচ্ছে কর্মজীবি সাধারন মানুষের। ভোরের দিকে শীতের সাথে ঘন কুয়াশার কারনে মানুষ ঘর থেকে বের হচ্ছে কম। জরুরী কোন কাজ না থাকলে বের হচ্ছে না অনেকে ঘড় থেকে। এদিকে রবিবার ফরিদপুরে সর্বনিম্ম তাপমাত্রা রের্কড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।   
 
ফরিদপুরের আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েক দিনে তাপমাত্রার মধ্যে গত শনিবার সারাদেশের মধ্যে সর্বনিম্ম ১০.১ ডিগ্রী সেলসিয়াসে নেমে এসেছিলো এ জেলায়। এদিকে, জেলার উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা, মধুমতি এবং আড়িয়ালখাঁ নদী পাড় ও চরের মানুষ গুলো শীতের দাপটে হিমসিম খাচ্ছে। গত কয়েক দিনে ফরিদপুর অঞ্চলে শীতের সঙ্গে দেখা দিয়েছে প্রচন্ড ঘন কুয়াশা। সন্ধ্যার পরেই শিশির পড়তে থাকে সর্বত্র। ঘন কুয়াশার কারনে জনজীবনে স্থবির হয়ে পড়েছে। সুর্য্য দেখা মিলছে না দুদিন ধরে। সড়কে যানবাহন লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। 

এছাড়া শীত জনিত নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগ নিয়ে ফরিদপুরের হাসপাতাল গুলোতে এখন ভীর জমাচ্ছেন শিশুসহ বয়স্ক রোগিরা।   

এদিকে সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে ফরিদপুরের জেলা প্রশাসক শীতবস্ত্র হিসেবে কম্বল দিনে ও রাতে গত দুদিন ধরে বিতরন করছেন জেলার অসহায় শীর্তাত মানুষের মাঝে। 

এছাড়া বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহীরা শীতবস্ত্র নিয়ে ছুটে যাচ্ছেন অসহায় শীর্তাত মানুষের পাশে। আর এ অবস্থায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সামাজের বিশিষ্টজনেরা।

Post Top Ad

Responsive Ads Here