ঢাবি ছাত্রলীগের সভাপতি ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টঃ নূর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯

ঢাবি ছাত্রলীগের সভাপতি ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টঃ নূর

সময় সংবাদ ডেস্ক//
 গত রবিবার ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হা’মলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট বলে দাবি করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

সোমবার সকালে নিজের ফেসবুক পেইজে এ দাবি করে স্ট্যাটাস দেন তিনি। পাঠকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলঃ


‘বুয়েট ছাত্র আবরার, ঢাবির আবু বকর, ঢামেকের রাজিব, চবির দিয়াজ, পুরান ঢাকায় বিশ্বজিতের হত্যাকারী, শিক্ষাপ্রতিষ্ঠানের ত্রাস, ভিন্নমতের ওপর প্রতিনিয়ত হামলাকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এই সময়ে মুক্তিযুদ্ধের চেতনা।’

‘স্বৈরাচারের বিরোধিতা ও ছাত্রলীগের সন্ত্রাস, হত্যাসহ নানা ধরনের বর্বরতার প্রতিবাদ করার কারণেই এ পর্যন্ত ৯ বার আমাকে হত্যাচেষ্টা করা হয়।’

‘সর্বশেষ রোববার ডাকসুতে ঢাবি ছাত্রলীগের সভাপতি, ভারতীয় ‘র’ এর এজেন্ট সনজিদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম এবং তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ নামক ছাত্রলীগের সন্ত্রাসী মঞ্চের সভাপতি বুলবুল ও মামুনের নেতৃত্বে আমাকে হত্যাচেষ্টায় ডাকসুতে ৩ দফা আমার ওপর হমলা চালানো হয়। সংগঠনের সহযোদ্ধাদের ওপর অসংখ্যবার হামলা চালানো হয়।

Post Top Ad

Responsive Ads Here