ফকিরহাটে ডিবি পুলিশের পরিচয়ে ৭ লক্ষ টাকা ছিনতাই: আটক ৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

ফকিরহাটে ডিবি পুলিশের পরিচয়ে ৭ লক্ষ টাকা ছিনতাই: আটক ৪

সময় সংবাদ ডেস্ক//
বাগেরহাটের ফকিরহাটে ডিবি পুলিশের পরিচয়ে ৭লক্ষ ৩হাজার টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় মাইক্রো

বাসের চালকসহ ৪ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাইকাীদের ব্যবহৃত এশটি মাইক্রোসবাস জব্দ করেছে। পুালশ ও স্থানীয়রা জানান, ৩০ ডিসেম্বর বিকেলে ফলতিতা মৎস্য আড়তের রতন ফিসের পরিচালক আনন্দ গাইনের কর্মচারী মনিসংকর বিশ্বাস ফকিরহাট স্যোসাল ইসলামি ব্যাংক লিঃ থেকে ৭লক্ষ ৩হাজার টাকা উত্তোলন করে মটরসাইকেলযোগে ফলতিতা যাওয়ার পথে মুলঘর কাকডাঙ্গা নামক স্থানে পৌছালে দুইটি মাইক্রোস থেকে ৬/৭জন তার গতিরোধ করে এবং ডিবি পুলিশের পরিচয়ে মনিসংকরের হাকে হ্যান্ডকাপ লাগিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। এসময় স্থানীয জনৈক্য এক ব্যক্তি ঘটনাটি দেখে ফলতিতা মৎস্য ব্যবসায়ীদের খবর দেয় মুহুর্তের মধ্যে মৎস্য ব্যবসায়ীরা ফলতিতা মহাসড়কে এসে প্রতিটি গাড়ী চেক করতে থাকে। এমন সময় একটি মাইক্রোবাসে মনিসংকরকে দেখতে পেয়ে তাদেরকে আটক করে গনধোলাই দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। এ সময় আটককৃত চালক সহ ৪জনকে আটক করে নিয়ে আসে। আটককৃতরা হল ময়মনসিংগ জেলার তারাকালার দোহার গ্রামের মোঃ মতিয়ার রহমানের পুত্র মাইক্রোবাস চালক মোঃ রুবেল হোসেন (৩০), ছিনতাইকারী মাদারাপুরের আক্কাস কাজীর পুত্র মোঃ জামাল গাজী (৩২), উজিরপুর এলাকার কাজী নুর হোসেনের পুত্র রিপন হোসেন (৪০) ও বেনাপোলের ভবেরবেড় গ্রামের ওয়াসিম বেপারীর পুত্র সোহরব হোসেন (৪০)। এরমধ্যে ৩ ছিনতাইকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এদিকে ছিনতাইকৃত ৭লক্ষ ৩হাজার টাকা উদ্ধার হয়নি। পালিয়ে যাওয়া মাইক্রোবাসের ওই টাকা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারী চক্র।

Post Top Ad

Responsive Ads Here