ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াজ মাহফিলে বিবাহিত নারীকে ধর্ষণ চেষ্টা! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াজ মাহফিলে বিবাহিত নারীকে ধর্ষণ চেষ্টা!


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বিবাহিত এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযােগে রাজন হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। রাজন উপজেলার কাশিপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, গত ১২ ডিসেম্বর বুধবার রাতে কাশিপুরের একটি ওয়াজ মাহফিলে বিবাহিত এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে তিন যুবক। ১৫ ডিসেম্বর রাতে ওই নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে রাজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Post Top Ad

Responsive Ads Here