শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই খুন! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯

শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই খুন!




সময় সংবাদ ডেস্ক//
বগুড়ার নন্দীগ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসে প্রতিপক্ষের লাঠির আঘাতে খুন হয়েছেন জামাই শাহীন আলম (২৬)। গত সোমবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

শাহীন রাজশাহী জেলার বাগমারা থানার জোগী পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর গ্রামের মামুনুর রশিদ ও সামছুল আলমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। বিরোধপূর্ণ জমি নিয়ে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ সময় মামুনের বাড়িতে বেড়াতে আসা জামাই শাহীন আলমসহ ৫ জন প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থা সোমবার রাতে জামাই শাহীন আলম মারা যান। এ ঘটনায় মামুনুর রশিদ বাদী হয়ে ১২ জনের নামে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। 

বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Post Top Ad

Responsive Ads Here