পুঠিয়ায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯

পুঠিয়ায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি-
রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে আজ জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ই্উনিয়নের ধোঁপাপাড়া হাই স্কুল চত্বরে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদ্ক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দৃঢ় পদক্ষেপে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছ। তাঁরা বলেন, প্রধান মন্ত্রীর নিজস্ব চিন্তা প্রসূত দশটি বিশেষ উদ্যোগে উন্নয়নের ধারাবাহিকতায় মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ভিশন-২০২১, এসডিজি ২০৩০ এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বিভিন্ন মেগা প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে এদেশ বিশে^ তার অবস্থানকে আরো সুদৃঢ় করেছে।
বক্তাগণ আরো বলেন, এদেশের ভবিষ্যত প্রজন্মের পুষ্টি ও শারীরিক সুস্থতা, নিরাপত্তা বিধানে গর্ভবতী মায়েদের পুষ্টির চাহিদা মেটানোর বিভিন্ন প্রকল্পসহ শিশুদের আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বক্তাগণ অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশুর প্রতি সহিংসতা,  ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। 
সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের উপর বিস্তারিত আলোকপাত করে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন স্বাগত বক্তৃতা প্রদান করেন। সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে ্ উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here