বিতর্কিত ৩২ নেতাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯

বিতর্কিত ৩২ নেতাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

সময় সংবাদ ডেস্ক//
বিতর্কিত কর্মকাণ্ড ও নিজেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ৩২ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর)রাতে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এসব পদধারীদের সংগঠন থেকে অব্যাহতি প্রদান পূর্বক পদসমূহ শূন্য ঘোষণা করা হলো।

অব্যাহতি দেওয়া বিতর্কিত ২১ নেতা হলেন- সহ-সভাপতি পদে তানজিল ভূঁইয়া তানভির, আরেফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান খান, বরকত হোসেন হাওলাদার, শাহরিয়ার কবির বিদ্যুৎ, সাদিক খান, সোহানী হাসান তিথী, মুনমুন নাহার বৈশাখী, আবু সাঈদ (সাস্ট), রুহুল আমিন, রাকিব উদ্দিন, সোহেল রানা ও ইসমাইল হোসেন তপু। 

এছাড়া রয়েছেন দপ্তর সম্পাদক আহসান হাবীব, ধর্ম সম্পাদক তাজ উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক মমিন শাহরিয়ার ও মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সী, উপ-সাংস্কৃতিক সম্পাদক বি এম লিপি আক্তার ও আফরিন লাবনী, সহ-সম্পাদক সামিয়া সরকার ও রনি চৌধুরী।

নিজেদের আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি প্রাপ্তরা হলেন- সহ-সভাপতি পদে তৌফিকুল হাসান সাগর, আমিনুল ইসলাম বুলবুল, শাহরিয়ার হাসান, হাফিজুর রহমান, হাসান আতিক, স্বাস্থ্য সম্পাদক শাহারিয়ার ফেরদৌস, উপ-স্বাস্থ্য সম্পাদক রাতুল সিকদার ও শাফিউল সাজিব, উপ-প্রচার সম্পাদক সিজাদ আরেফিন শাওন, উপ-পাঠাগার সম্পাদক রুশী চৌধুরী ও সহ-সম্পাদক আঞ্জুমানারা অনু।

Post Top Ad

Responsive Ads Here