মেহেরপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ১০, ২০২০

মেহেরপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে  সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা সঙ্গীত,আবৃত্তি,রচনা,চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগীতায় বিচারক ছিলেন সঙ্গীত শিল্পী শাফিনাজ আরা ইরানি, ফৌজিয়া আফরোজ তুলি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। এ সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here