মেহেরপুর জেলা প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী পরিবারকে এককালীন অনুদানের চেক প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০২০

মেহেরপুর জেলা প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী পরিবারকে এককালীন অনুদানের চেক প্রদান


মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর জেলা প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩ পরিবারের সদস্যদের হাতে এককালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকালে  জেলা প্রশাসকের কক্ষে ৩ পরিবারকে মোট ২৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গণি উপস্থিত থেকে চেক বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইবাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here