জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২টি ওয়ান স্যুটার গানসহ একজনকে আটক করেছে র্যাব।
রোববার দিবাগত রাতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । আটককৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের জমিনপুর কদমতলা গ্রামের মোঃ হিমেল মিয়া (৩০)।
সোমবার দুপুরে রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া র্যাবের একটি দল রোববার দিবাগত রাত ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের জমিনপুর কদমতলা এলাকার সীমান্ত পিলার ১৭৯/১এস এর পূর্ব দিকে সারাফাত আলীর বাড়িতে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে হিমেল পালিয়ে যাবার চেষ্টাকালে অস্ত্রসহ তাকে আটক করে। এ ব্যাপারে অস্ত্র আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

