স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে যুবকের ৬ মাসের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ০৯, ২০২০

স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে যুবকের ৬ মাসের কারাদন্ড


কাউখালী প্রতিনিধি:
 পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী গ্রামে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ রায় দেন।সাজাপ্রাপ্ত মো. রাসেল হাওলাদার (১৯) উপজেলার কেশরতা গ্রামের বাসিন্দা। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, 'ঘটনার পর পরই অভিযুক্ত যুবক রাসেলকে জিজ্ঞাসাবাদ, ঘটনার ভুক্তভোগী ও সাক্ষীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করা হয়েছে। ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে এই দন্ডÍ দেয়া হয়েছে।' জানা গেছে, উপজেলার দক্ষিণ নিলতী গ্রামের বেল্লাল হোসেনের ৭ম শ্রেণী পড়ুয়া মেয়েকে রাসেল প্রায়ই উত্যক্ত করে আসছিল। রোববার রাসেল ওই স্কুলছাত্রীর বাড়িতে দেখা করতে গেলে মেয়ের বাবা বেল্লাল হোসেন জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জরুরী পুলিশী সহায়তা চাইলে তাকে কাউখালী থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়। পরে কাউখালী থানার এসআই মো. মনিরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাসেলকে আটক করেন। পরে রাসেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ছয় মাসের কারান্ড দেয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here