ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ভেঙে ব্যাপক সংঘর্ষ, পা কেটে উল্লাস ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ভেঙে ব্যাপক সংঘর্ষ, পা কেটে উল্লাস !



ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের পা কেটে বিজয় উল্লাস হয়েছে। কাটা পা নিয়ে হয়েছে আনন্দ মিছিল। বীভৎস এ চিত্র দেখে অনেকেই হতভম্ব ও আতঙ্কিত হয়ে পড়ে। গতকাল সকালে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান ও এলাকার সর্দার আবু কাউছার মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতিমধ্যে উভয়পক্ষের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ও বহু হতাহতের ঘটনাও ঘটে। এসব বিষয় নিয়ে এলাকায় আজ সকাল ১০টায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উভয়পক্ষের একটি জরুরি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই গতকাল দুপক্ষের লোকজনের মধ্যে ভয়ানক এক সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হন। এ সময় একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষ চলাকালে কাউছার মোল্লার পক্ষের আবু মেম্বারের নাতি হাজির হাটির জিল্লুর রহমানের পক্ষের মোবারক হোসেনকে (৪৫) ধাওয়া করে। সে আত্মরক্ষার্থে বাড়িতে আত্মগোপন করলে বাড়িতে প্রবেশ করে তার ডান পা গোড়ালি থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলে। পরে কাটা পা নিয়ে গ্রামের সড়কে সড়কে মিছিল করে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে। আহতদের নবীনগর ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষকালে ১০/১৫টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নবীনগরের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন জানান, সংঘর্ষের পর ২২ জনকে আটক করা হয়েছে। দাঙ্গাবাজদের ধরতে অভিযান চালানো হচ্ছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here