যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২১০৮ জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১১, ২০২০

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২১০৮ জন


প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যাও। এবার দেশটিতে একদিনে ২ হাজার ১০৮ জন মানুষ করোনায় মারা গেছেন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া পরিসংখ্যানে দেখা গেছে, করোনাভাইরাসে বিশ্বে আর কোথাও একদিনে এতো মানুষের মৃত্যু হয়নি। দেশটিতে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন পাঁচ লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৯৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৩১৪ জন।

ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী করোনভাইরাস সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র শিগগিরই ইতালিকে ছাড়িয়ে যেতে পারে।

হোয়াইট হাউস কোভিড-১৯ টাস্কফোর্সের বিশেষজ্ঞরা বলছেন যে, এই প্রাদুর্ভাবটি পুরো যুক্তরাষ্ট্র জুড়েই শুরু হয়েছে।

ডা. ডেবোরাহ বার্কস বলেছেন যে, এই প্রাদুর্ভাব স্থিতিশীল হতে পারে এমন ইতিবাচক ইঙ্গিত দেখা দিয়েছিল। তবে তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো আক্রান্তের হিসেবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেনি।’

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন যে, যুক্তরাষ্ট্র্রে এক লাখ মানুষের প্রাণহানির যে প্রাথমিক অনুমান করা হচ্ছিল। তার চেয়ে কম মানুষ মারা যাবে।


সময়/দেশ/নাজ

Post Top Ad

Responsive Ads Here