ফরিদপুরে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাঁচা বাজার স্থানান্তরের উদ্যোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১২, ২০২০

ফরিদপুরে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাঁচা বাজার স্থানান্তরের উদ্যোগ


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সর্ব বৃহৎ হাজী শরিয়তুল্লাহ বাজারে আগতরা কেউ মানছেন না সামাজিক দূরত্ব। শরীরে শরীরে ঠেলাঠেলি করে চলাচল ও পন্য ক্রয়-বিক্রয় করছেন ক্রেতা-বিক্রেতারা। আর এই সামাজিক দূরত্ব বজায় রাখতে নানা উদ্যোগ গ্রহন করেছে বাজার ব্যবস্থাপনা কমিটি জেলা প্রশাসনের নির্দেশে।


জেলা প্রশাসনের নির্দেশ পেয়ে রবিবার দুপুরে বাজার ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা করে। সভা শেষে সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা জানান, জনসমাগম এড়াতে বাজারের খুচরা ব্যবসায়ীদের সোমবার থেকে রাজেন্দ্র কলেজ ও মহিম স্কুলের বড় মাঠে স্থানান্তর করা ছাড়াও, বাজারের পাশাপাশি দোকানের একটি বন্ধ ও একটি খোলা রাখার ব্যবস্থা নেয়া হয়েছে।  


এসময় ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রশিদ, সহ-সভাপতি আবুল হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান মাখন, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান লাবলুসহ নেতৃ¦ৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য গত কয়েকদিন যাবত ফরিদপুর শহরের বাজার গুলোতে সামাজিক দুরত্ব নিশ্চিত হচ্ছিলো না। আর এই বিষয়টি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের কাছে যাওয়া মাত্রই তিনি বাজার স্থানান্তরের উদ্যোগ গ্রহন করেন। বাজারে সামাজিক দুরুত্ব নিশ্চিত করার কারনে বাজার সড়ানোর এই উদ্যোগকে শহরবাসী ধন্যবাদ দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারকে।

Post Top Ad

Responsive Ads Here