বোয়ালমারীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১২, ২০২০

বোয়ালমারীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রবিবার (১২.০৪.২০) সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ী ও ওষুধের দাম বেশি নেওয়ায় এক ফার্মেসী ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটঝোটন চন্দ। আদালত সূত্রে জানা যায়, সরকারি নিষেধকে অমান্য করে বোয়ালমারী বাজারের ম্যাশিনারী পার্সের দোকান খোলা রাখায় পলাশ কাজী (২৬) ৫ হাজার, মিরাজ মীর (৩৫) ৫ হাজার, মানিক মিয়া (৪৮) ৫ হাজার, লাভনী স্টোররের মালিক অলোক কুমার সাহাকে ৫ হাজার ও হাসপাতালের সামনে ওষুধের দাম বেশি নেওয়ায় মোল্যা ফার্মেসীর মালিক সৈয়দ আলীকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, করোন ভাইরাস প্রতিরোধে দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ২৭১ ধারায় এ জরিমানা করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here