বসলো ২৮তম স্প্যান, পদ্মাসেতুর চার হাজার ২শ’ মিটার দৃশ্যমান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১১, ২০২০

বসলো ২৮তম স্প্যান, পদ্মাসেতুর চার হাজার ২শ’ মিটার দৃশ্যমান



পদ্মাসেতুর ২৮তম স্প্যান বসানো হয়েছে আজ শনিবার। এতে দৃশ্যমান হলো সেতুর চার হাজার ২শ’ মিটার। ২৭তম স্প্যান বসানোর ১৪ দিন পর নতুন ২৮তম স্প্যানটি বসানো হলো আজ। এতে বাকি রইলো ১৩টি স্প্যান।

পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ‘৪-বি’ স্প্যানটি। পিলার দুটির অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচরে।

সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম। ৯টার দিকে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে বসানো সম্ভব হয়েছে স্প্যানটি।

তিনি আরো জানান, শুক্রবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নেয়া হয়। এ মাসের শেষ সপ্তাহে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকল্প সংশ্লিষ্টদের।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন।


সময়/দেশ/নাজ

Post Top Ad

Responsive Ads Here