ফরিদপুরে দুই করোনা রোগি শনাক্ত, নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০

ফরিদপুরে দুই করোনা রোগি শনাক্ত, নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষনা


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে এই প্রথম দুইজন করোনা ভাইরাস আক্রান্ত রোগি শনাক্তের পর নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষনা করেছে নগরকান্দা উপজেলা প্রশাসন। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত দুইজনের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি একজনের মধ্যে কোন লক্ষন প্রকাশ না থাকায় তাকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে নির্দেশনা মেনে। এরা দুজনে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে কদিন আগে ফরিদপুর আসে।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রæ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক অতুল সরকার এর নির্দেশক্রমে পুরো নগরকান্দা উপজেলাকে অবরুদ্ধ ঘোষনা করা হলো। এই নির্দেশ সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবত থাকবে। এসময় জরুরি পরিসেবা দেয়া যান ও ব্যক্তি এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।  


এরআগে সোমবার বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ৬২ বছর বয়সী এক ব্যক্তি ও আটাইল গ্রামের ৪৮ বছর বয়স্ক আরেক ব্যক্তিরও করোনা রিপোর্ট পজেটিভ আসে।


এদিকে এ লকডাউন ঘোষনার পর নগরকান্দা উপজেলায় দোকানপাট বন্ধ থাকলেও লোকসমাগম কমছে না। এ উপজেলায় লকডাউন এর কোর প্রভাব ফেলতে পারেনি। এতে সচেতন উপজেলাবাসির মধ্যে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে।  


তবে জেলায় প্রথম দুইজন করোনা ভাইরাস আক্রান্ত রোগি শনাক্তের ঘটনায় জেলা জুরে করোনা ভীতি কাজ করছে। এমনিতেই জেলা জুরে এতদিন অঘোষিত লকডাউন বিরাজ করছিলো।  


ফরিদপুরের সিভিল ডাঃ ছিদ্দিকুর রহমান বলেন গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ০৬ জনকে। ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ জন। এ যাবৎ কোয়ারেন্টাইনে ছিলেন ১৮৩৮ জন। ছাড়পত্র পেয়েছেন ১৬৫৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৮২জন। এ পর্যন্ত দুজন রোগি শনাক্ত হয়েছে।    


জেলায় ৬১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৪ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪২জনের  নেগেটিভ এসেছে। দুজন রোগি শনাক্ত হয়েছে।বাকিদের রিপোর্ট এখনও আসেনি।

Post Top Ad

Responsive Ads Here