যুক্তরাষ্ট্রে করোনায় একশ’ বাংলাদেশির মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় একশ’ বাংলাদেশির মৃত্যু



যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চার বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট ১০০ বাংলাদেশি মারা গেছেন। 

দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ৪ লাখ ৬৮ হাজার ৭১১ জন। একদিনে নতুন করে সাড়ে ৩৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যাওয়া ৪ বাংলাদেশির মধ্যে নিউইয়র্কে তিনজন এবং নিউজার্সিতে একজন রয়েছেন।

এদিকে ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ব্যাপক সঙ্কটের মধ্যে পড়েছে। দেশটিতে গত তিন সপ্তাহে এক কোটি ৬৮ লাখ মানুষ বেকার হয়েছেন।

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী এখন পর্যন্ত বিশ্বে ৯৫ হাজার ৭৩১ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৩ হাজার ৮৯৬ জন।

গত বছরের শেষ দিকে চীনে মহামারি এই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলেও এতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজারে বেশি মানুষ মারা গেছেন, আর আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৩ হাজারের বেশি।

এদিকে স্পেনে এক লাখ ৫৩ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৪৪৭ জনের। করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯০৭ জন, মারা গেছেন ৩ হাজার ৩৩৬ জন। 

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে ভয়াবহ আকার ধারণ করছে করোনা। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ১৭ হাজার ৭৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১২ হাজার ২১০ জনের। 

এছাড়া জার্মানিতেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ১৮ হাজার ২৩৫ জন, আর মৃত্যু হয়েছে ২ হাজার ৬০৭ জনের।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের প্রায় সব দেশ লকডাউন। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ ঘরবন্দী। এ রকম লকডাউন চলছে এশিয়া ও আফ্রিকাসহ অন্যান্য মহাদেশেও।

মধ্যপ্রাচ্যের ইরানে এখন পর্যন্ত ৬৬ হাজার ২২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ১১০ জন।

ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ৭২৫ জনে দাঁড়িয়েছে, মারা গেছেন ২২৭ জন। পাকিস্তানে মৃতের সংখ্যা ৬৫ জন, আক্রান্ত ৪ হাজার ৪৮৯ জন।

এদিকে বাংলাদেশে নতুন করে আরো ১১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে, এর মধ্যে ২১ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

সময়/নাজ/আন্ত

Post Top Ad

Responsive Ads Here