মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইটে জানানো তথ্যমতে, বর্তমানে বিশ্বের ২১০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় ২০ লাখ ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫৯০ জনের। আর সুস্থ হয়ে ওঠেছেন ৪ লাখ ৯১ হাজার ৭৬৫ জন।
আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৮৮ হাজার ৭৭৭ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৬০৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রাণঘাতী এই ভাইরাসটি সর্বপ্রথম সনাক্ত হয়। এরপর খুব দ্রুতই তা গোটা চীন ও অতঃপর সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে।
বিশ্বে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যু এই দুই তালিকাতেই বর্তমানে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। তারপরেই রয়েছে ইউরোপের চার দেশ - স্পেন, ইতালি, ফ্রান্স ও জর্মানি। তালিকার এই শীর্ষ পাঁচটি দেশেই প্রায় সাড়ে ১২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া প্রতিটি মুহূর্তেই এই সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।
সময়/আন্ত/দেশ

