করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী জন সমাগম নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের জন্য কাজ করার দায়ে ২ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হযয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামে এ অভিযান চালানো হয়।সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অনিক ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে সরকারী আইন অমান্য করে ঘর নির্মাণের কাজ করায় ভ্রাম্যমান আদালত ২ টি মামলা দায়ে করে। এ সময় ওই ২ ব্যক্তির নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সময়/দেশ/নাজ

