ফরিদপুরে পৌঁছেছে করোনাভাইরাস শনাক্তের যন্ত্রপাতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

ফরিদপুরে পৌঁছেছে করোনাভাইরাস শনাক্তের যন্ত্রপাতি



ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে করোনাভাইরাস শনাক্তের যন্ত্রপাতি। শুক্রবার সকালে যন্ত্রপাতিগুলো ফমেকের মাইক্রোবায়োলজি বিভাগে পৌঁছে।

ফমেক অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম বলেন, মাইক্রোবায়োলজি বিভাগে করোনাভাইরাস পরীক্ষাগার নির্মাণ করা হচ্ছে। শনিবার ঢাকা হতে বিশেষজ্ঞ আসবেন। এরপর সব যন্ত্রপাতি পরীক্ষাগারে স্থাপন করা হবে।

তিনি আরো বলেন, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ডা. আশরাফুল আলমকে প্রধান করে একটি টিম গঠন করা হয়েছে। কলেজের তিনজন টেকিনিশিয়ানকে প্রশিক্ষণ দিয়ে করোনাভাইরাস পরীক্ষায় নিযুক্ত করা হবে।

ফমেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, পরীক্ষাগার নির্মাণের কাজ শেষ পর্যায়ে। যন্ত্রপাতি স্থাপনের পর মন্ত্রণালয় থেকে করোনাভাইরাস শনাক্তের কিট আসবে।


সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here