হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ মিললো জঙ্গলে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০১, ২০২০

হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ মিললো জঙ্গলে


নেত্রকোনার বারহাট্টায় একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মনি আক্তার নামে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার রায়পুর ইউপির মান্দাতলা গ্রামের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।


মনি ওই উপজেলার লামাপাড়ার গ্রামের আব্দুল মান্নাফের মেয়ে ও পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, মনি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গ্রামের এক স্কুলশিক্ষকের কাছে পড়তে যায়। দুই ঘণ্টা পর সে সেখান থেকে ফিরে আসে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে সকাল সোয়া ১০টার দিকে লামাপাড়ার পাশের গ্রাম মান্দাতলা গ্রামের জঙ্গলে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়  স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরো জানান, মেয়েটির হাত-পা ও মুখ ওড়না দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ জঙ্গলে ফেলে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।



জেলা/সময়/নাজ

Post Top Ad

Responsive Ads Here