এক মাসেই সুন্দর ত্বক পেতে পানির কোনো বিকল্প নেই! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০১, ২০২০

এক মাসেই সুন্দর ত্বক পেতে পানির কোনো বিকল্প নেই!


সুন্দর ত্বক পেতে কে না চায়! বিশেষ করে রূপ সচেতন নারীরা সুন্দর ত্বক পেতে নানান কিছু করে থাকেন। তবে বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে বার্ধক্য চলে আসে। অনেকের আবার বয়সের আগেই এই সমস্যা দেখা দেয়। জানলে অবাক হবেন, বার্ধক্য কাটিয়ে সুন্দর ত্বক পেতে পানির কোনো বিকল্প নেই! 

এই ব্যাপারে বিউটি টিপস জানালেন দুই সন্তানের মা সারা স্মিথ। তার কাছে সুন্দরী হওয়া একেবারেই জলের মতো সোজা। না, কোনো বোটক্স নয়। ঘণ্টায় ঘণ্টায় শুধু পানি খেয়েই সুন্দরী হয়ে উঠেছেন সারা। নিউজ ওয়েবসাইট ডেইলি মেলকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সারা। প্রায়ই মাথার যন্ত্রনায় ভুগতেন সারা। চিকিত্‍সকের পরামর্শ ঘণ্টায় ঘণ্টায় পানি খেতে শুরু করেন তিনি। টানা ১ মাস ধরে প্রতিদিন অন্তত ৩ লিটার পানি খেয়েছেন সারা। আর তাতেই ক্রমে সুন্দরী হয়ে উঠেছেন তিনি। যদিও তার কথা বিশ্বাস করতে চাইছেন না অনেকেই।

তবে টাইম বম্বের অ্যান্টি এজিং রেঞ্জের ডাক্তার জো সিনকোটা জানান, বয়সের সঙ্গে ত্বকের জল শোষণের ক্ষমতা কমে আসে। ফলে প্রায়ই ডি-হাইড্রেশনের সমস্যা দেখা দেয়। যার জন্য ত্বকের উজ্জ্বল ভাব কমে যায়। তাই জল খাওয়া বরাবরই ত্বকের জন্য ভালো।




সময়/লাইফস্টাইল

Post Top Ad

Responsive Ads Here