ভারতীয় পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে ‘সেঁজুতি’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২০, ২০২০

ভারতীয় পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে ‘সেঁজুতি’


সময় সংবাদ ডেস্ক//
ভারতীয় পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে বাংলাদেশি জাহাজ ‘এমভি সেঁজুতি’। জাহাজটি আজ সোমবার চট্টগ্রামে বন্দরে এসে পৌঁছার কথা থাকলেও তা একদিন পিছিয়ে মঙ্গলবার পৌঁছার কথা রয়েছে।

সোমবার সকালে ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ জাফর আলম (পরিকল্পনা ও প্রশাসন)।

তিনি জানান, ভারতের পণ্যবাহী প্রথম চারটি কন্টেইনার নিয়ে জাহাজটি রোববার চট্টগ্রামের উদ্দেশ্যে ভারতের হলদিয়া বন্দর ছেড়েছে। এটি মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে ভিড়ার কথা রয়েছে। এরপর কন্টেইনার খালাস শেষে পণ্যগুলো সড়কপথে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তে পৌঁছে দেয়া হবে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রামে বন্দরে জাহাজ জট না থাকায় এ জাহাজটি আসা মাত্রই বার্থিং কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এছাড়া দেশের অন্যান্য আমাদানিকারকদের মতোই নির্ধারিত হারে মাশুল আদায় শেষে জাহাজটিকে ছাড়পত্র দেয়া হবে।

তিনি আরো জানান, চুক্তি অনুযায়ী চালান প্রসেসিং ফি, ট্রান্সশিপমেন্ট ফি, নিরাপত্তা মাশুল, এসকর্ট মাশুল ও অন্যান্য প্রশাসনিক মাশুল মিলিয়ে সাত ধরনের মাশুল আদায় করবে বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ। এতে প্রতি কন্টেইনারে ৪৮ থেকে ৫৫ ডলার মাশুল অর্জন হবে। এর বাইরে চট্টগ্রাম বন্দরের চার্জ যুক্ত হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে দিল্লিতে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনে দুই দেশের এ চুক্তি হয়।




Post Top Ad

Responsive Ads Here