প্রত্যেক ব্যক্তিকে ৩ টি গাছ রোপনের আহবান ফরিদপুর জেলা প্রশাসকের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২০

প্রত্যেক ব্যক্তিকে ৩ টি গাছ রোপনের আহবান ফরিদপুর জেলা প্রশাসকের



ফরিদপুর প্রতিনিধি : 

ফরিদপুর জেলার প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে ৩ টি করে গাছ রোপনের আহবান জানিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের সাথে সঙ্গতি রেখে ফরিদপুর জেলায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান জেলা প্রশাসক। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে মুজিববর্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের ৪৯২ উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি করে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষের চারা বন বিভাগের মাধ্যমে বিতরণ করার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উদ্বোধনের সাথে আমরাও ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছি। 

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে তিনটি করে গাছের চারা রোপণ করবে। যারা একেবারেই না পারবে তারাও যেন অন্তত একটি ফলের চারা রোপণ করে এবং এই চারার নিয়মিত পরিচর্যা করে।

আজ বৃহস্পতিবার ১৬ জুলাই,২০২০ বেলা সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের বাসভবন পদ্মার প্রাঙ্গনে লিচু, সেগুন ও অর্জুন গাছের চারা রোপন করে জেলা প্রশাসক অতুল সরকার এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 

এসময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো.লুৎফর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । এদিকে একই সময়ে জেলার সকল উপজেলায় অনুরূপ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্ব-স্ব নির্বাহী অফিসারগণ।

Post Top Ad

Responsive Ads Here