১৫ আগষ্ট উপলক্ষে ফরিদপুরে স্মরনকালের সেরা শোক সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৫, ২০২০

১৫ আগষ্ট উপলক্ষে ফরিদপুরে স্মরনকালের সেরা শোক সভা অনুষ্ঠিত

 
 

ফরিদপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিসবটি উপলক্ষে শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের আয়োজনে জনতা ব্যাংক মোড়ের লাবলু চত্ত¡রে ত্যাগী ও পরীক্ষিত আওয়ামীলীগের নেতা কর্মির সমন্বয়ে স্মরনকালের এক শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বিপুল ঘোষ।  শোক সভায় প্রথমার্ধে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা ও দ্বিতীয়ার্ধে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিম হক সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল হক ভোলা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসেন, কৃষকলীগের সাবেক সভাপতি সৈয়দ কবিরুল ইসলাম মাও, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুল আহাদ সেলিম, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি, সাবেক জিএস মুনিরুল ইসলাম মিঠু, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা আইভি মাসুদ, কোতয়ালী থানার সাবেক সভাপতি খলিফা কামাল, ৯০ গনঅভ্যুথানের নেতা কাজী মোহিতুল হাসান বিভুল, এ্যাড. বাবুল, অমিতাভ বোস, শামসুল হক চৌধুরী প্রমূখ।
 

শোক সভা, প্রতিবাদ সভায় পরিণত হয়। হাজার হাজার তৃণমূল নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে এই শোক সমাবেশে সমবেত হয়। বাঁধ ভাঙা আ.লীগ নেতাকর্মীদের উত্তাল জনসমুদ্রে নেতাদের মধ্যে কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ বলেন এই ফরিদপুরে শোষণ, নিপিড়ন, লুটপাট হয়েছে। হেলমেটবাহিনী, হাতুড়িবাহিনীর সন্ত্রাসী নৃশংসতায় ফরিদপুর ছিল বাকরুদ্ধ। আজ আমরা মুক্ত। অপশক্তি যত শক্তিশালী হোক তার নিস্তার নেই। তিনি সাবেক মন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন এমপি’র কথা উল্লেখ করে বলেন উনি অযাচিত সম্পদের মালিক হয়েছেন। তার প্রশ্রয়ে লেভী-ফুয়াদ হেলমেটবাহিনী করেছিল। আর রুবেল-বরকত হাতুড়ি বাহিনী করে টেন্ডারবাজী, ভ‚মি দখল থেকে শুরু করে হাজার হাজার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশের বাহিরে পাচার করেছে। মন্ত্রীর ভাই বাবর ফরিদপুরকে লুটপাট করে খেয়েছে।  তিনি বলেন এই মহা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, ফরিদপুর আজ নিঃশ্বাস নিতে শুরু করেছে। আজকের এই প্রতিবাদ সভায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি বলে দেয় সমবেত ঐক্য কি পরিস্থিতি তৈরী করতে পারে? 


ফরিদপুরে শোক সমাবেশটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ফরিদপুর আওয়ামলীগের চলছে হাইব্রিড হটাও আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ পুরাতন ত্যাগী ও পরীক্ষিত নেতাদের ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই হাজির হন সভাস্থলে। একটি সময় মিছিলে মিছিলে জনসভাস্থল কানায় কানায় পূর্ন হয়ে যায়। যা ছড়িয়ে পড়ে পুরো জনতা ব্যাংকের আশে পাশে সড়কে। 


সমাবেশ স্থলে আসা অনেকে বলেন, আমার এতোদিন ঘরবন্দি অবস্থায় ছিলাম। প্রানের টানে আমরা ছুটে চলে এসেছি আজকের সভায়। সামনের দিনে আমরা এমন ভাবে ফরিদপুর আওয়ামীলীগকে পেতে চাই।   


এরআগে সকালে  শহরের ঐতিহাসিক অম্বিকা হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করা হয়। ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

Post Top Ad

Responsive Ads Here