ফরিদপুর শোক দিবসে পুজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৫, ২০২০

ফরিদপুর শোক দিবসে পুজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা

 

ফরিদপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা। শহরের বিষর্জন ঘাটে দুপুরে বিশেষ প্রার্থনা শেষে দুই হাজার মানুষের মধ্যে রান্না কৃত খাবার পরিবেশন করা হয়। 

এসময় জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি অসীম কুমার সাহা, সঞ্জীব সাহা আকাশ, তাপস কুমার সাহা, তাপস কুমার দত্ত, সাধারণ সম্পাদক অরুণ কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক শংকর সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার রায়, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কুমার কর্মকার, জেলা কমিটির গৌতম ভদ্র, সুরজিৎ কুন্ড, বিধান সাহা, গোপাল দত্ত, জয় সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here