ফরিদপুরে সাবেক ছাত্রলীগ নেতা সত্যজিৎ মূখার্জির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২০

ফরিদপুরে সাবেক ছাত্রলীগ নেতা সত্যজিৎ মূখার্জির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও রাজেন্দ্র কলেজের জিএস জনপ্রিয় ছাত্রনেতা সত্যজিৎ মূখার্জির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ও কর্মীরা। 

সোমবার বিকাল ৪টার সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে সত্যজিৎ মূখার্জির নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশের শুরুতেই জেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মরহুম মাহবুবুর রহমান খানের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। 

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট সত্যজিৎ মুখার্জির মা তাপসী মুখার্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলীম হায়দার তুহিন, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বোরহানুস সুলতান সোহেল, সাবেক তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুম আল কাওসার নাদিম, নিতিশ সাহা, রাজীব দাস, রাসেদুল ইসলাম মামুন প্রমূখ।  

সমাবেশ বক্তারা সাবেক জনপ্রিয় ছাত্রনেতা সত্যজিৎ মুখার্জির মুক্তির জোর দাবি জানান। একই সাথে তারা দুর্নীতিবাজ এএইচএম ফুয়াদ, আরিফুর রহমান দোলন ও সরোয়ার হোসেন সন্টু সহ অন্যান্য পলাতক আসামিদের অবিলম্বে গ্রেপ্তার দাবি জানান প্রশাসনের কাছে।   



Post Top Ad

Responsive Ads Here