মেহেরপুরে পুলিশ সদস্য ও তার সহযোগীকে ফেন্সিডিল ও ইয়াবা সহ আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১৭, ২০২১

মেহেরপুরে পুলিশ সদস্য ও তার সহযোগীকে ফেন্সিডিল ও ইয়াবা সহ আটক




মেহের আমজাদ,মেহেরপুর :

মেহেরপুর থেকে রুবেল হোসেন (৩৫) নামের এক পুলিশ সদস্য ও তার সহযোগী সাইফুল ইসলামকে (৩৪) ফেন্সিডিল ও ইয়াবা সহ আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। গত সোমবার (১৫ মার্চ) রাতে মেহেরপুর শহরের কাথুলি সড়কের একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই বোতল ফেন্সিডিল ও দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রুবেল হোসেন এক সময় মেহেরপুর সদর থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। বিভিন্ন অপরাধে সে প্রথমে বরখাস্ত ও পরে কনস্টেবল পদে ডিমোশন হয়। বর্তমানে সে আরআরএফ খুলনাতে কনস্টেবল পদে কর্মরত। তবে পরিবার নিয়ে তিনি মেহেরপুর শহরের কাথুলি সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করেন। মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল হান্নান জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে রুবেলের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় বাড়ির ছাদে ফেন্সিডিল ও ইয়াবাসহ রুবেল হোসেন ও তার সহযোগী সাইফুল ইসলামকে আটক করতে সক্ষম হন অভিযানিক দল। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলার আসামি হিসেবে আটক দুজনকে সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।




Post Top Ad

Responsive Ads Here