সিলেটে হঠাৎ মানুষের ছোটাছুটি, খুঁজছে নিরাপদ আশ্রয় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৯, ২০২১

সিলেটে হঠাৎ মানুষের ছোটাছুটি, খুঁজছে নিরাপদ আশ্রয়



সময় সংবাদ ডেস্কঃ


মুহূর্তেই যেন সিলেটের দৃশ্য পাল্টে গেল। সকাল থেকে বার বার ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এদিক ওদিক ছোটাছুটি করছে সবাই। অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজতে মরিয়া। মূলত অল্প সময়ের মধ্যে সাতবার বার কম্পন সবাইকে ভাবাচ্ছে।

আজ শনিবার দুপুর ২টার আগেই পাঁচবার কম্পন অনুভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিট, ১১টা ৩৪ মিনিট ও ২ টায় কেঁপে ওঠে সিলেট। এরপর আরো দুবার কাঁপলো সিলেট।


এদিকে অল্প সময়ে মধ্যে সাত বার কম্পনে অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়।


নগরের আম্বরখানা এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, রিকশা করে বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলাম। হঠাৎ ভূমিকম্প অনুভব হলে মেন্দিবাগ পয়েন্টে নেমে যাই। এসময় মানুষের ছোটাছুটি দেখা যায়।


আরো পড়ুন: সিলেটে কেন এত ভূমিকম্প


জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী সুকমল রায় বলেন, তৃতীয় তলায় আমার অফিস কেঁপে ওঠে। এ সময় আমি কর্মচারীদের নিয়ে শপিং মলের নিচে নেমে আসি। কিছু সময় নিচে অবস্থান করার পর শপিং মলে উঠতে গেলে আবার আরেক দফা কম্পন হয়।


তবে ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।


ভূমিকম্প উদ্বেগের না হলেও এর আগেরগুলো অশনি সংকেত ছিল বলে জানিয়েছেন সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী। তিনি জানান, গত ২৫ মে’র ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৭৯ কিলোমিটার পূর্বে। যা সিলেটে থেকে প্রায় ৩শ’ কিলোমিটারের বেশি দক্ষিণ-পূর্বে। এটি সিলেটের জন্য তেমন ঝুঁকিপূর্ণ না।

Post Top Ad

Responsive Ads Here