ঘরের তালা ভেঙে গৃহবধূকে গণষর্ধণ, ধর্ষক গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০৪, ২০২১

ঘরের তালা ভেঙে গৃহবধূকে গণষর্ধণ, ধর্ষক গ্রেফতার


 

রাজশাহী প্রতনিধিঃ

রাজশাহীর বাঘায় ঘরের তালা ভেঙে তিনজনের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার কলিগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। এ মামলায় সুরুজ আলী মালিথাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কলিগ্রামের রুবান মালিথার ছেলে। 


জানা যায়, সোমবার রাতে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। এ সময় রাত ১২টার দিকে বাড়ির প্রবেশ গেটের টিনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একই গ্রামের রুবান মালিথার ছেলে সুরুজ আলী, এলাহি বক্সের ছেলে ঝন্টু আলী ও গুলুমালের ছেলে রুজদার আলী। পরে তারা পাশের রুমে লাগানো তালা ভেঙে শয়ন কক্ষে প্রবেশ করে। স্বামী ঘরে না থাকায় গৃহবধূর গলায় দেশীয় অস্ত্র ধরে প্রাণনাশের ভয়ভীতি দেখায় এবং পাশের রুমে নিয়ে একের পর এক ধর্ষণ করে। 


কাজের সুবাদে নিজ এলাকার বাইরে ছিলেন গৃহবধূর স্বামী। দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন গৃহবধূ। 


গৃহবধূ বলেন, ঘটনার সময় তার সন্তানকেও মেরে ফেলার হুমকি দিয়ে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় কেউ ছেলে পাহারা দিচ্ছিলো, কেউ আমার গলায় ছোরা ধরে ছিল। এজন্য তারা চিৎকার করার কোনো সুযোগ দেয়নি। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়। তবে একই গ্রামের লোক হিসেবে তাদের চিনতে পেরেছি। 


স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, কয়েক বছর আগেও তাদের বিরুদ্ধে এই গ্রামের এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এছাড়াও তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। 


বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, গণ ধর্ষণের অভিযোগ মামলা রেকর্ড করে প্রধান আসামি সুরুজ আলীকে গ্রেফতার করা হয়েছে। গৃহবধূর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে 

Post Top Ad

Responsive Ads Here