ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটিতে লিটু ও দাউদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০৭, ২০২১

ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটিতে লিটু ও দাউদ

 


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী  যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাঈনুল হাসান খান নিখিল ৫ মে ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।


কমিটিতে জিয়ায়ুল হাসান মিঠুকে আহবায়ক, মেহেদী হাসান শামীম তালুকদার, ও খান মো শাহ্ সুলতান রাহাত কে যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।


কমিটিতে বোয়ালমারী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক,  চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু ও যুগ্ম-আহবায়ক দাউদুজ্জামান দাউদ কে সদস্য করা হয়েছে।

উল্লেখ্য শরীফ সেলিমুজ্জামান লিটু বোয়ালমারী সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস,জিএস,ভিপি নির্বাচিত হন।তিনি বর্তমানে চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বোয়ালমারী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক। দাউদুজ্জামান সাবেক ছাত্রনেতা এবং বোয়ালমারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।


কমিটির অন্য সদস্যরা হলো, মো.তাওফিক হাসান পুচ্চি,লাভলু মুন্সি,সৈয়দ আলী আশরাফ পিয়ার,মাহফুজ আহমেদ হিমেল,মাহমুদ রাজু খান,গোবিন্দ চন্দ্র বিশ্বাস,আলী আসগর মানিক, খন্দকার ওবায়দুর রহমান মাসুদ, শওকত হোসেন মুকুল,তানভির কামাল সাব্বির,খায়রুল বাশার, ফরিদুজ্জামান প্লাবন,জুয়েল খান,মো.শহিদুল ইসলাম আজাদ, ইমাম হাসিন চৌধুরী, মো.শাহিদুল ইসলাম।


৫ মে ২০২১ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক অনুমোদনকৃত কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে যাবতীয় শাখা কমিটির সম্মেলন সম্পন্ন করে জেলা কমিটির সম্মেলন সম্পন্ন করতে বলা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here