বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত পথচারী সেতুর উদ্ভোদন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০৪, ২০২১

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত পথচারী সেতুর উদ্ভোদন


 

আন্তর্জাতিক ডেক্সঃ

চারপাশে সবুজে ঘেরা পাহাড় আর নিচে নীল জলরাশি। এর ওপর দিয়ে ৫১৬ মিটার দীর্ঘ আর ১৭৫ মিটার উঁচু ঝুলন্ত সেতু উদ্বোধন করেছে পর্তুগাল।

‘৫১৬ আরুকা’ নামের এই সেতুটি বিশ্বের দীর্ঘতম পথচারী পারাপার সেতু। উত্তর পর্তুগালের আরুকা শহরের পাইভা নদীর উপর ঝুলন্ত এই সেতু সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সোমবার থেকে। এর আগে বৃহস্পতিবার সেতুটি স্থানীয়দের জন্য খুলে দেয়া হয়।


সেতুটির স্প্যান ধরে আধা কিলোমিটার (প্রায় ১৭০০ ফুট) পথ তারের মাধ্যমে একটি ধাতব ওয়াকওয়ে বরাবর হেঁটে পাড়ি দিতে হবে। এর নিচ দিয়ে একটি জলপ্রপাত প্রবাহিত হচ্ছে।


আরুকা সেতুটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) উত্তরে অবস্থিত। গত সপ্তাহে প্রথমবারের মতো এটিতে হাঁটার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত ছিল স্থানীয় নাগরিকরা।


এই সেতুটি নির্মাণে ২ দশমিত ৩ মিলিয়ন ইউরো (২ দশমিক ৮ মিলিয়ন ডলার) খরচ হয়েছে। ৬ বছরের নিচের কোনো শিশু সেতুতে উঠতে পারবে না। আর অন্যান্যদের ক্ষেত্রেও সঙ্গে গাইড নিতে হবে।

Post Top Ad

Responsive Ads Here