২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৯, ২০২১

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত




 সময় সংবাদ ডেস্কঃ


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৭৯ হাজার ৩৮৬ জনে।


শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


শুক্রবার তার আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩১ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১২ হাজার ৫১১ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হন ১ হাজার ৩৫৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here