শপথ নিয়ে যে প্রতিশ্রুতি দিল মমতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৫, ২০২১

শপথ নিয়ে যে প্রতিশ্রুতি দিল মমতা




সময় সংবাদ ডেক্সঃ

 

তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে শপথ নেন তিনি।

মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার পর মমতা জানালেন, তার প্রথম কাজ হবে রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা করা। শপথ নেয়ার পর নবান্নে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানান তিনি।


বুধবার রাজ্যপালের থেকে শপথ বাক্য পাঠ করার পরে মমতা বলেন, তার সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা। রাজভবন থেকে সরাসরি নবান্নে গিয়ে বেলা সাড়ে ১২টা নাগাদ বৈঠকে বসবেন তিনি। সেখানেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তারপর দুপুর ৩টার সময় সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে কী সিদ্ধান্ত নেয়া হবে সে বিষয়ে সবাইকে জানাবেন তিনি।


এর আগে গত রোববার নির্বাচনের ফল পরিষ্কার হতেই কালীঘাটে সাংবাদিকদেরকে সামনে মমতা বলেছিলেন, তার প্রথম কাজ হবে করোনা পরিস্থিতির মোকাবিলা করা। শপথ নেয়ার পরেই সেই একই বললেন তিনি।

Post Top Ad

Responsive Ads Here