তিন ওয়ানডে খেলতে ঢাকায় শ্রীলংকা ক্রিকেট দল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ১৬, ২০২১

তিন ওয়ানডে খেলতে ঢাকায় শ্রীলংকা ক্রিকেট দল




 সময় সংবাদ ডেস্কঃ


তিন ওয়ানডে খেলতে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই বাংলাদেশে পৌঁছেছে লঙ্কান ক্রিকেট দল। রোববার সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীলংকা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছে কুশল পেরেরার নেতৃত্বাধীন শ্রীলংকা ওয়ানডে দল। সেখান থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে যায় তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ক্রিকেট সংশ্লিষ্টদের বিমানবন্দরে বিদায় বা অভ্যর্থনা জানানোর দায়িত্বে থাকা ওয়াসিম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আজ থেকে তিনদিনের কোয়ারেন্টাইন করতে হবে লঙ্কানদের। ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত হোটেল সোনারগাঁওয়েই চলবে এ কোয়ারেন্টাইন পর্ব। এর মধ্যে হবে দুবার করোনা টেস্ট। তাতে উত্তীর্ণ হতে পারলে ১৯ মে থেকে অনুশীলনের সুযোগ পাবে কুশল পেরেরার দল।


২১ মে সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যেই দুই ভাগ হয়ে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলংকা। ২২ মে অনুশীলনের পর ২৩ মে থেকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু ওয়ানডে সিরিজ।



পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। তিনটি ম্যাচই হবে দিবারাত্রির। সব কটিরই ভেন্যু মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সিরিজ শেষ করে ২৯ মে ঢাকায় ছাড়বে লঙ্কান দল।


বাংলাদেশ সফরের শ্রীলংকা দল

কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

Post Top Ad

Responsive Ads Here