আগুনে পুড়ে শিকলবন্দি নারীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৯, ২০২১

আগুনে পুড়ে শিকলবন্দি নারীর মৃত্যু




 সময় সংবাদ ডেস্কঃ


মাদারীপুরের শিবচরে আগুনে শিকলবন্দি এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের তালুকদার কান্দি গ্রামের বারেক তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম শিল্পি আক্তার। তিনি তালুকদার কান্দি গ্রামের বারেক তালুকদারের মেয়ে।


এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ ধরে শিল্পি আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রথম দিকে একটু কম পাগলামি করলেও শেষের দিকে পাগলামির মাত্রা বেড়ে যায়। ফলে গত চার মাস আগে শিল্পি আক্তারকে তাদের একটি রান্না ঘরের শিকল দিয়ে আটকিয়ে রাখছে পরিবারের লোকেরা। গতকাল সন্ধ্যায় শিল্পি আক্তারের বাবা ৮০ বছরের বৃদ্ধা বারেক তালুকদার মোম বাতির আলোতে মেয়েকে দেখতে এসে অসাবধানতা বসত জ্বলন্ত মোমবাতি মেয়ের ঘরের রেখে চলে আসে। পরে রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনলেও ততক্ষণে সেই ঘরে অগ্নিদগ্ধ অবস্তায় মারা যান শিল্পি আক্তার।


শিল্পি আক্তারের বাবা বারেক তালুকদার বলেন, আমার মেয়ের মাথায় সমস্যার কারণে তাকে বেঁধে রেখেছিলাম। রাতে কীভাবে যে আগুণ লাগছে আমরা বলতে পারি না।


শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট প্রধান শ্যামল বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা বা মোমবাতির আগুন থেকে এর সূত্রপাত হতে পারে।


শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। জানতে পেরেছি মেয়েটি দীর্ঘদিন ধরে মানুসিক ভারসাম্যহীন ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here