ইসরায়েলি আগ্রাসন বন্ধে উত্তাল কাতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ১৬, ২০২১

ইসরায়েলি আগ্রাসন বন্ধে উত্তাল কাতার


 



সময় সংবাদ ডেস্কঃ


ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনীর নির্বিচারে হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে কাতারের জাতীয় মসজিদ প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভে কাতারি নাগরিক ও অভিবাসীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিয়েছেন।


গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এ প্রথম কাতারে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভে যোগ দিয়েছেন কাতারে থাকা হামাসের শীর্ষ নেতারা। ইসরায়েলের অমানবিক জুলুম নির্যাতন ও হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রবাসী বাংলাদেশিরাও বিক্ষোভ করেছেন।


কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ফিলিস্তিনের গাজার কার্যালয় বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দেয়ার পর এ বিক্ষোভ সমাবেশ করা হয়।


Post Top Ad

Responsive Ads Here