একদিনে করোনায় মৃত্যু আরো কমেছে, শনাক্ত ২৬১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১৫, ২০২১

একদিনে করোনায় মৃত্যু আরো কমেছে, শনাক্ত ২৬১


 


সময় সংবাদ ডেস্কঃ


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ১২৪ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ২৬১ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জনে।


শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সপ্তাহ ব্যবধানে শনাক্ত কমেছে ৩৩.৫৬ এবং মৃত্যু কমেছে ৩৩.১৫ শতাংশ।



এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে তখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ১০২ জনে।


এছাড়া ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল আরো ৮৪৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছিল ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here