জুয়া খেলার টাকা নিয়ে বিরোধ, স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ১৭, ২০২১

জুয়া খেলার টাকা নিয়ে বিরোধ, স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা


 


নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জুয়া খেলার টাকা নিয়ে বিরোধের জের ধরে কাজল কৃষ্ণ দাস (৫৫) নামে এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে।


সোমবার (১৭ মে) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।



নিহত কাজল উপজেলার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানুল্লা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইন্দুরসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।


স্থানীয়রা জানান, রোববার বিকেলের দিকে জুয়া খেলার পাওনা টাকা নিয়ে একই এলাকার শান্ত মজুমদারের (৪০) সঙ্গে স্কুলশিক্ষক কাজলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত উত্তেজিত হয়ে স্কুলশিক্ষক কাজলকে পিটিয়ে আহত করেন। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেন। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে ৪টার দিকে তার মৃত্যু হয়।



হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। এর আগে অভিযুক্ত শান্তকে আটক করা হয়। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here