প্রকাশ্যে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা :আটক -১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ১৩, ২০২১

প্রকাশ্যে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা :আটক -১



মোঃ ইয়াসির উল হক, কুষ্টিয়া প্রতিনিধি :

 কুষ্টিয়া শহরে প্রকাশ্যে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিকর পাড়া গ্রামের শাকিল হোসেন (২৮), আসমা খাতুন (২৫) এবং তাদের শিশু সন্তান রবিন (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পর পর তিনটি গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে আসি। এসে দেখি শিশুসহ তিনজন মাটিতে পড়ে আছে। এর মধ্যে মা ও পাঁচ বছরের ছেলে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটির বাবাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এদিকে এলাকাবাসী ঘাতককে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। জানা যায়, ঘাতক খুলনা ফুলতনা থানার এসআই সোমেন।



Post Top Ad

Responsive Ads Here