সময় সংবাদ ডেস্কঃ
করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১০ জন মারা গেছেন। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এদের মধ্যে একজন করোনায়, আটজন উপসর্গ নিয়ে এবং একজন করোনা থেকে মুক্ত হওয়ার পর মারা গেছেন। এই ১০ জনের মধ্যে চারজনেরই বাড়ি করোনার হটস্পট রাজশাহী জেলায়। এ ছাড়া নাটোরের চারজন এবং চাঁপাইনবাবগঞ্জের দুজন মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

