দরিদ্র খামারির ১৩ ভেড়ার মৃত্যু, পাশে দাঁড়ালো পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২০, ২০২১

দরিদ্র খামারির ১৩ ভেড়ার মৃত্যু, পাশে দাঁড়ালো পুলিশ



ডেস্ক খবর:

ঝিনাইদহের কালীগঞ্জ থানার সুন্দরপুর দূর্গাপুর ইউপির কমলাপুর গ্রামের মো. আফজাল হোসেনের খামারের ১৩টি ভেড়া কৃমিনাশক ওষুধ সেবনের পর মারা গেছে। 


আফজাল হোসেন ও আরজিনা বেগম দম্পতির আয়ের একমাত্র উৎস ছিলো এই ভেড়ার খামারটি। নিজ সন্তানের মতোই তারা দেখাশুনা করে বড় করে আসছিলেন বিদেশি জাতের ২৯ টি ভেড়া। খামারটি ছিলো হত দরিদ্র পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রাণিসম্পদ অধিদফতর থেকে সরবরাহকৃত কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে ভেড়াগুলো অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ২৯ টি ভেড়ার মধ্য থেকে একে একে ১৩ টি ভেড়া মারা যায়। 


সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এর নজরে আসে। পরবর্তীতে আইজিপি’র নির্দেশে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ান। তিনি শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত মো. আফজাল হোসেনের বাড়িতে যান এবং তাদের খোঁজ খবর নেন। পুলিশ সুপার পরিবারটি টিকে ৪ টি ভেড়া এবং নগদ দশ হাজার টাকার সহায়তা প্রদান করেন। বাংলাদেশ পুলিশের কাছ থেকে এমন সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Post Top Ad

Responsive Ads Here