উন্মোচিত হলো বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির মহানায়ক’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৫, ২০২১

উন্মোচিত হলো বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির মহানায়ক’


 


সময় সংবাদ ডেস্কঃ



নরসিংদী জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নরসিংদী সরকারি কলেজ। প্রতিষ্ঠানটির পাঠদান ও বিভিন্ন কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু জেলা নয়, জাতীয় পর্যায়ের তালিকায় ৭ম স্থান দখল করে নিয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষার মান, পরিবেশ, যাতায়াত ও বাসস্থানের দিক দিয়ে প্রতিষ্ঠান ঠাঁই করে নিয়েছে সুধীজনদের মণিকোঠায়। 

এ কলেজেরই শিক্ষক ছিলেন শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক সরোজ কুমার অধিকারী। যিনি মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন। এছাড়া কলেজের অসংখ্য শিক্ষার্থী মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি নৈতিকতা নবপ্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কলেজের মূল ক্যাম্পাসের সামনে নির্মাণ করা হয় বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির মহানায়ক’।


দেশের অন্যতম ভাস্কর্য শিল্পী ওলি মাহমুদ এর নির্দেশনা নরসিংদী পৌরসভার অর্থায়নে প্রায় সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর এ ম্যুরালটি নির্মাণ করা হয়।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালটির শৈল্পিক কারুকাজ করতে গিয়ে প্রায় দীর্ঘ চার মাসের অধিক সময় ব্যয় করতে হয়েছে বলে জানান শিল্পী অলি মাহমুদ।


এ বিষয়ে নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি নরসিংদী সরকারি কলেজের ছাত্র ছিলাম। এখানে একটি মুর‌্যালের শূন্যতা অনুভব করেছি। আর তাই এখানে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে পৌরসভার অর্থায়নে এটি ছিল প্রথম কাজ। বঙ্গবন্ধু ও তার পরিবারকে স্মরণীয় করে রাখতে এ কাজটি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। 


বহুল প্রতীক্ষিত ম্যুরাল ‘মুক্তির মহানায়ক’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রোববার (১৫ আগস্ট) উন্মোচন করা হলো। শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুর‌্যালটি উন্মোচন করেন। 


এ সময় মন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা জাতির জন্য কলঙ্ক। তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তারা তার আদর্শকে হত্যা করতে পারেনি। 


এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জিএম তালেব হোসেন, নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলসহ আরো অনেকে। পরে দোয়া শেষে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here