প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যা করলেন স্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২২, ২০২১

প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যা করলেন স্ত্রী


 





জেলা প্রতিনিধিঃ



ফেনীতে দুবাই প্রবাসী মো. সোহেলকে কুপিয়ে ও গলাকেটে হত্যার ঘটনায় স্ত্রী শিউলি আক্তারকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে নারায়ণ করা মাদরাসা এলাকার ছুট্টু মিয়ার বাড়ি থেকে শিউলি আক্তারকে তার দুই শিশু সন্তানসহ গ্রেফতার করা হয়।


র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, শুক্রবার ফেনী মডেল থানা-পুলিশ ফেনীর সুফি ছদর উদ্দিন সড়কে চৌধুরী সুলতানা ম্যানসনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে দুবাই প্রবাসী সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। 


এর আগে বৃহস্পতিবার সোহেলের স্ত্রী শিউলি আক্তার তার দুই সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাট থেকে পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার রাতে সোহেলের মা বাদী হয়ে শিউলি আক্তারকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।




তিনি বলেন, দুবাই প্রবাসী মো. সোহেলের স্ত্রী শিউলি আক্তারকে ফেনী র‍্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলি তার স্বামীকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here