প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৪, ২০২১

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে


 


নিজস্ব প্রতিবেদকঃ



প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আপনারা মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। জীবন-জীবিকার তাগিদে খুলে দেওয়া হলেও মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।


শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। 


ড. জাহিদ মালেক বলেন, আমরা এখন করোনার দুর্যোগে আছি। পুরো পৃথিবী এ দুর্যোগে আক্রান্ত হয়েছে। ৪০ লাখির বেশি মানুষ মারা গেছে। আমাদের দেশে অন্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে।



তিনি আরো বলেন, করোনার সময়ে অনেক দেশে দারিদ্র্যসীমা বাড়লেও আমাদের অনেক নিচে নেমেছে। আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। শিক্ষায় দেশ এগিয়ে গেছে। ১০০টির বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে দেশে। আমাদের কোটি লোক বিদেশে কাজ করেন। তারা রেমিট্যান্স পাঠায়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

Post Top Ad

Responsive Ads Here