আজ থেকে চলবে বিমান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৬, ২০২১

আজ থেকে চলবে বিমান


  


সময় সংবাদ ডেস্কঃ


বর্ধিত বিধিনিষেধে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ফলে বাংলাদেশ বিমান ও বেসরকারি দুই এয়ারলাইন্স আজ শুক্রবার থেকেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বর্ধিত সময়সীমায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।


এর আগে, ১ জুলাই থেকে সরকারের পক্ষ থেকে আরোপ করা কঠোর বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে দেশের বিভিন্ন বিভাগীয় শহরের আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বিক্ষোভের মুখে তাদের জন্য সীমিত পরিসরে ২ জুলাই থেকে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়।


পরে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করায় ফের ফ্লাইট চালু হয়। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সর্বসাধারণের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচলে আবারো নিষেধাজ্ঞা জারি করা হয়।

Post Top Ad

Responsive Ads Here