জেলা প্রতিনিধিঃ
কুমিল্লায় ট্রেন-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত দুইটার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
সদর দক্ষিণ থানা পুলিশের এসআই সালাম জানান, রাত দুইটার দিকে একটি ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কেউ আহত হয়েছেন কি না, তা রাত সাড়ে তিনটা পর্যন্ত জানা যায়নি।

